শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৬

chauddagram-madok-poto15-10-16বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম:

 কুমিল্লার চৌদ্দগ্রামে রাবেয়া খাতুন ওরফে রাবুনী নামের এক মাদক সম্রাজ্ঞীকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কালিকাপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাবেয়ার ঘর ঘেরাও করে অভিযান চালিয়ে তাকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, রাবেয়া খাতুন দীর্ঘদিন ধরে তার ঘরে মাদকের আসর বসিয়ে প্রকাশ্যে মাদক বিক্রি করছিল। এতে ওই এলাকার যুব সমাজ ধ্বংসের পথে চলে যায়। তাকে গ্রেফতার করায় চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সলকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি