শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দির সড়কে অটোরিকশা চলাচল বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৬

19c832eae4ba44767f9eb16cf9cc29f8-comilla

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার টেমনাই-মতলব-বাবুরহাট সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছেন চালকেরা। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয় যাত্রীরা।

সড়কে সিরিয়াল না মেনে গাড়ি চালানোয় লাইনম্যান ও চালকদের দ্বন্দ্বের কারণে আজ রোববার ভোর থেকে চালকেরা সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।

দাউদকান্দির নৈয়ারবাজারের সভাপতি মিন্টু শহিদ বলেন, সিরিয়াল না মেনে গাড়ি চালানোর কারণে গতকাল শনিবার উপজেলার গৌড়িপুর বাসস্ট্যান্ডে জীবন মিয়া ও রুহুল আমিন নামের দুই অটোরিকশাচালকের সঙ্গে লাইনম্যান সুমনের বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই আজ ভোর থেকে চালকেরা অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে স্থানীয় লোকজন চরম দুর্ভোগে পড়েছে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ সমস্যার দ্রুত সমাধানে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি