সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে কুমিল্লা জেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় কুমিল্লা জেলা স্কাউটস কার্যালয়ে দুইদিন ব্যাপী ৫৯তম জাম্বুরি অন দা এয়ার (জোটা) ও ২০তম জাম্বুরি অন দা ইন্টারনেট (জোটি) উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক ফারুক আহাম্মদ, বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা জেলা রোভার এর সম্পাদক প্রফেসর ডা. মোঃ আবু তাহের, বাংলাদেশ স্কাউটস. কুমিল্লা অঞ্চলের সম্পাদক আবদুল আউয়াল ভূঁইয়া, কমিশনার এ.কে.এম জাহাঙ্গীর আলম, কুমিল্লা জেলা রোভার এর প্রতিনিধি মোহাম্মদ রবিউল ইসলাম (শুভ) অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ মনিরুজ্জামান (উডব্যাজ)।


















































