শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোটচাঁদপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৬

panite-dube-sm20161017124303

ডেস্ক রিপোর্ট :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলো-ওই গ্রামের জয়নাল হোসেন মণ্ডলের মেয়ে রিয়া (১০) তার ভাই নীরব (৯) এবং একই গ্রামের ননী মণ্ডলের ছেলে মুরাদ হোসেন (৯)।

স্থানীয়রা জানায়, আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে ওই তিন শিশ‍ু বাড়ির পুকুরে কলা গাছের ভেলায় চড়ে খেলা করছিল। হঠাৎ ভেলাটি উল্টে গেলে তারা ভেলার নিচে পড়ে তলিয়ে যায়। পুকুরের পাড়ে থাকা অপর দুই শিশু এ ঘটনা দেখে তাদের বাড়িতে খবর দিলে স্বজনরা দ্রুত এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেন চৌধ‍ুরী বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি