ডেস্ক রিপোর্ট :
মানবদেহে ক্ষতি করার জন্য হাজারো ভাইরাস রয়েছে যার অধিকাংশই গবেষকদের অতি পরিচিত। তবে এমন কিছু ভাইরাস রয়েছে যা বিজ্ঞানীদের কাছে আজও রহস্যময়। এসব ভাইরাসের জন্মই বা কোথায় অথবা ছড়ায় কীভাবে তা এখনও রহস্যময়। আসুন, শোনা যাক রহস্যময় এসব ভাইরাসের খবর
জ্বরের ভাইরাস, দক্ষিণ সুদান
আফ্রিকা মহাদেশ মারাত্বক ভাইরাসে ভরপুর, তবে নতুন এক ভাইরাস এখনও বিজ্ঞানীদের অজানা। গত বছর দক্ষিণ সুদানে ১০ জন লোকের মৃত্যু হয় তীব্র জ্বর হয়ে। চিকিৎসকরা একে ইবোলা ভাইরাস মনে করলেও পরীক্ষা করে মৃত ব্যক্তিদের রক্তে ইবোলার অস্তিত্ব পাওয়া যায়নি। ডেঙ্গু, ইবোলা ও প্লেগের সমন্বয়ে কোন ভাইরাস হতে পারে এটি, যা বিজ্ঞানীরা এখনও বুঝে উঠতে পারেনি।
প্যারালাইসিস ভাইরাস, যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের নামকরা সব চিকিৎসক থাকলেও গত বছর এক ভাইরাস সব চিকিৎসকদের মাথা খারাপ করেছে। ইভি-ডি৬৮ নামের ভাইরাস আক্রান্ত হয়ে ভার্জিনিয়ায় এক পরিবারের কয়েকটি শিশু পঙ্গু হয়ে যায়। পোলিও ধরণের লক্ষণ থাকলেও পোলিওর সঙ্গে এ ভাইরাসের মিল রয়েছে মাত্র ২০ ভাগ। এখন পর্যন্ত ভাইরাসটি রহস্যজনকই হয়ে আছে।
বহুরুপী ভাইরাস, উগান্ডা
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ ভাইরাসটির প্রথম অস্তিত্ব পায়। মানুষের শরীরের শিরায় শিরায় প্রবাহিত হওয়ার পর তা অন্যান্য অঙ্গ-প্রতঙ্গকেও আক্রান্ত করে। এ ভাইরাসটির অস্তিত্ব ত্রিনিদাদের মশা থেকে নাকি উগান্ডার বানর থেকে তা এখনও স্পষ্ট নয়।
সারভাইভার ভাইরাস
সারভাইভার ভাইরাসটি ৮০ ডিগ্রি সেলসিয়াসে বেঁচে থাকতে সক্ষম অর্থাৎ এসিড দিয়ে এ ভাইরাসকে ধ্বংস করা কঠিন। এ ভাইরাসকে প্রতিহত করার জন্য ভাইরাসের সঙ্গে যুদ্ধে সক্ষম ডিএনএ সেল গঠন করছে বিজ্ঞানীরা।

























































