বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্দেশ অমান্য করায় ঔষধ কারখানা সিলগালা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৬

saver-6

পূর্বাশা ডেস্ক:

নিয়ম শৃঙ্খলা ভঙ্গ ও ড্রাগ লাইন্সেস না থাকায় গত মে মাসে মেসার্স সেইফকো ফার্মা ইউনানী কারখানাটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন ঔষধ প্রশাসন অধিদপ্তর।

নির্দেশ অমান্য করে উৎপাদন অব্যহত রেখে পণ্য বাজারজত করার অভিযোগে মঙ্গলবার সকালে সাভারের দেওগাঁও এলাকায় মেসার্স সেইফকো ফার্মা ইউনানী নামের ওই কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করেছেন র‌্যাব ১ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলামসহ কয়েজন কর্মকর্তা।

র‌্যাব জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচামাল অমদানি করে নিম্নমানের সামগ্রী দিয়ে ওই কারখানায় পাঁচ রকমের যৌন উত্তেজক নানা ধরনের আয়ুর্বেদী ঔষধ তৈরী করে অবৈধ ভাবে বাজারজাত করে আসছিলো মালিকপক্ষ। এছাড়াও ড্রাগ লাইন্সেস না থাকায় কারখানাটির উৎপাদন বন্ধ রাখার নিদের্শ দেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: মোস্তাফিজার রহমান।

কিন্তু সেই নির্দেশ অমান্য করে কারখানাটির মালিক সবুর খাঁন ঔষধ উৎপাদন করে বিক্রি করে আসছিলো। মঙ্গলবার সকালে র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ আহমেদ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে ওই কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এ ঘটনায় কারখানাটির মালিক সবুর খানের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি