ডেস্ক রিপোর্ট : আওয়ামীলীগের কাউন্সিলে চমক আসছে। প্রভাবশালি মন্ত্রী ওবায়দুল কাদের হতে পারেন দলের সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে ওবায়দুল কাদেরকে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে ।
সড়ক ও সেতু মন্ত্রী এবং আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করা হচ্ছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে । সূত্রগুলো জানায়, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে দলের প্রেসিডিয়াম সদস্য রাখা হতে পারে।
এ চমকপ্রদ খবরে দলের সর্বস্তরে ব্যাপক উদ্দীপনাসহ কাউন্সিলকে ঘিরে উৎসাহ বাড়ছে।























































