রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে দিনমজুরকে পিটিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০১৬

pitiye-hotta-sm20160417060633

বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ

মেমোরি কার্ড ফেরত চাওয়ায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মোঃ সোহাগ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোহাগ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত আবদুল করিমের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, সোহাগের ব্যবহৃত একটি মেমোরি কার্ড নিয়ে যায় পাশ্ববর্তী বাড়ির মৃত মোক্তার হোসেনের পুত্র মীর হোসেন (২৫)। কিছুদিন আগে কার্ডটি ফেরত চাওয়ায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে শনিবার (১৫ অক্টোবর) বিকেলে দিন মজুরির কাজ শেষে বাড়ি ফেরার পথে সোহাগের মাথার পিছনে লাঠি দিয়ে স্বজোরে আঘাত করে মীর হোসেন। স্থানীয়রা এগিয়ে আসলে মীর হোসেন পালিয়ে যায়। পরে তারা আহত সোহাগকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সোহাগের মৃত্যু হয়।

এ ঘটনায় সোহাগের চাচা আবদুল খালেক বাদি হয়ে মীর হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। খোঁজ নিয়ে জানা গেছে, নিহত সোহাগের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল জানান, মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি