গত ১৯ অক্টোবর দিবাগত রাত্রে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মোরশেদ পারভেজ তালুকদার এর নেতৃত্বে এসআই মোঃ মোর্শেদ আলম, এস আই সোহেল আহমেদ, এসআই প্রেমধন মজুমদার একদল পুলিশ সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১০ জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামীরা হলেন, উপজেলার বক্রিকান্দি গ্রামের জুয়েল রানা, ফজিলতের নেছা, কবির হোসেন, চুলাশ গ্রামের ছবি মিয়া, হুমায়ুন, মোহাম্মদ আলী, অলিউল্যা, রাজামেহের গ্রামের কাজী আলাউদ্দিন, বড়দাত ভানী গ্রামের মোঃ শাহিদুল্লাহ, ভানি গ্রামের নয়ন চন্দ্র দাস ।
এছাড়াও একই দিনে দেবিদ্বার থানার এস.আই সোহেল আহমেদ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত হাসান @ কুট্টি হাসানকে গ্রেফতার করে। উক্ত আসামীকে ডাকাতি মামলায় অদ্য জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


















































