শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বার পুলিশের অভিযানে ১’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০১৬

img_7712

ডেস্ক রিপোর্ট ঃ
দেবিদ্বার উপজেলার বড়শালঘর এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ১৯ অক্টোবর রাত পৌণে ১ টায় এসআই/এনামুল হক সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানাধীন বড়শালঘর বড় মসজিদের পশ্চিম পার্শ্বে কালভার্টের উপর উপস্থিত হওয়া মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আসামী মোঃ সালাউদ্দিন(৩০), পিতা-মালু মিয়া, সাং-বড়শালঘর(মনির মেম্বারের বাড়ী), থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা কে আটক করেন। উপস্থিত লোকজনদের সম্মুখে পুলিশ ধৃত আসামী আসামী সালাউদ্দিন এর দেহ তল্লাশী করে তার পরিহিত গেঞ্জির বুক পকেট হইতে নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেট এর ভিতরে গোলাপী রংয়ের ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে। উক্ত ঘটনা সংক্রান্তে দেবিদ্বার থানার এসআই/এনামুল হক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি