শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় ২ ট্রান্সফরমার চোর আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০১৬

%e0%a7%a9%e0%a7%a8

মোঃ অপু খান চৌধুরী ॥
পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনগনের হাতে ধরা খেল সিন্ডিকেটের চোরের দুই সদস্য। গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। ২০ অক্টোবর ভোরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকায় থেকে নব নির্মানাধীন বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সওকত (৩২) ও মোঃ ফারুককে (২৭) আটক করে গণ ধোলাই দেয়। পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এস আই সুমন কুমার আদিত্য সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করেন। এসময় এলাকাবাসী আটককৃত সওকত ও ফারুককে পুলিশে সোপর্দ করে। থানা পুলিশ তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে জানতে পারে, তারা সিন্ডিকেটধারী চোরের সদস্য। আটককৃত সওকত ফেনী জেলার সোনাগাজী উপজেলার মজলিসপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এবং আটককৃত ফারুক নেত্রকোনা জেলার মদনপুর উপজেলার বসরী বাপলাপাড়া গ্রামের মাস্টার বাড়ির মৃত. সাদব আলীর ছেলে। এই ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার এস আই সুমন কুমার আদিত্য সাংবাদিকদের জানান, সওকত ও ফারুক এর স্বীকারোক্তিতে জানা যায়, ট্রান্সফরমার চুরির একটি বিশাল চক্রের সদস্য তারা। এদের আস্তানা চট্টগ্রাম শহরে। এরা চট্টগ্রাম থেকে দেশের সকল অঞ্চলে বিভিন্ন মারফতে ট্রান্সফরমার চুরি করে থাকে। এই চক্রের আওতায় গোটা দেশ রয়েছে। এরা জেলায় উপজেলায় এদের এজেন্ট তৈরী করে রেখে। আমরা আরো জানতে পারি, এদের দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী ২০ অক্টোবর ভোর রাতে উপজেলার মিরপুর এলাকায় ট্রান্সফরমার চুরি করতে আসে। এই উপজেলা এদের এজেন্ট হিসেবে মাধবপুর ইউনিয়নের কলন মিয়ার ছেলে আল আমি দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। আল আমিনের তথ্য অনুযায়ী তারা ঘটনার দিন ট্রান্সফরমার চুরি করতে এসে এলাকাবাসীর কাছে ধরা পড়ে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং এদের সাথে কারা কারা জড়িত আছে সে বিষয়টি নিশ্চিত করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি