কুমিল্লার লাকসাম থানা পুলিশ বুধবার (১৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী ৭জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পৌর এলাকার লাকসাম-নাঙ্গলকোট সড়কের সাতবাড়ীয়া রেলক্রসিং এলাকা থেকে হাবিবুর রহমান সবুজ ও আবদুল মমিন নামে ৩০পিচ ইয়াবা টেবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এব্যাপারে থানা পুলিশ বাদী হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারায় মামলা রুজু করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
অপরদিকে ওই রাতে থানা পুলিশ পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত দীর্ঘদিনের পলাতক আসামী ৭জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
এ ব্যাপারে বিশেষ অভিযানের নিয়ন্ত্রক পিএসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে জানায়, এ অভিযান মূলত থানা পুলিশের নিয়মিত রুটিন ওয়ার্ক। অত্র অঞ্চলের সাধারণ মানুষের জানমাল ও শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


















































