স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিতে কুমিল্লা থেকে প্রায় দুই হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন।
চলতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় ২ হাজার নেতাকর্মী ঢাকায় পৌছেছেন। সম্মেলন শুরুর আগ পর্যন্ত এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত থেকে তিন ক্যাটাগরির মোট ৪১৪ জন অংশগ্রহনকারী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিবের কাছ থেকে তাদের আমন্ত্রন পত্র সংগ্রহ করা শুরু করেছেন। বাকিরা উৎসুক নেতাকর্মী।
সূত্র জানায়, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ২২ ও ২৩ অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত কাউন্সিলে কুমিল্লা থেকে ১৩৮ কাউন্সিলর, ১৩৮ ডেলিগেট ও ১৩৮ আমন্ত্রিত অতিথিসহ ৪১৪ জন আমন্ত্রন পত্র পাবেন।


















































