শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামসহ সারা দেশে আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস হস্তান্তর করল গ্রামীণফোন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০১৬

chittagong-event

ডেস্ক রিপোর্ট ঃ

(চট্টগ্রাম-২০ অক্টোবর ২০১৬) গ্রাহকদের উন্নত প্রযুক্তির স্মার্টফোন ব্যবহারের চাহিদা মেটাতে আজ সারা দেশে গ্রামীণফোন সেন্টারগুলো থেকে আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস হস্তান্তর করেছে প্রতুশ্রুতিশীল টেলিকম কোম্পানি গ্রামীণফোন। চট্টগ্রামে জি ই সি ও আগ্রাবাদ গ্রামীণফোন সেন্টার থেকে আগ্রহী গ্রাহকদের আনুষ্ঠানিকভাবে এই মোবাইল সেটগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল হেড এম শাওন আজাদ, চট্টগ্রাম সার্কেল রিটেইল হেড মুক্তাদিরুর রহমান, চট্টগ্রাম সার্কেল মার্কেটিং হেড রাশেদুল হাসান স্ট্যালিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গ্রামীণফোন এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে  আগ্রহী ক্রেতাদের কাছ থেকে আবেদন আওভান করে। সেই আবেদনের প্রেক্ষিতেই আজ ক্রেতাদের মোবাইল সেটগুলো হস্তান্তর করা হয়। এখন থেকে গ্রাহকরা গ্রামীণফোন সেন্টার থেকে সরাসরি এই মোবাইল সেটগুলো কিনতে পারবেন। গ্রামীণফোন গ্রাহকরা এই হ্যান্ডসেটে ১০ গিগাবাইট ফ্রি ইন্টারনেট ও ৬০ গিগাবাইট পর্যন্ত ইন্টারনেট আকর্ষণীয় ছাড়ে ব্যবহার করতে পারবেন।  গ্রামীণফোন গ্রাহকরা নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট  কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৩৬টি কিস্তিতে পছন্দের এই হ্যান্ডসেট কিনতে পারবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি