শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিতাসে যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০১৬

14117110902

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার তিতাস উপজেলায়  ইয়াসিন রহমান শান্ত (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের দড়িকান্দি ব্রিজ সংলগ্ন তিতাস নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শাহপুর গ্রামের পশ্চিম পাড়ার মো. আলী আকবর সহ পরিবারে চট্টগ্রামে বসবাস করে আসছে দীর্ঘদিন যাবৎ। ইয়াসিন রহমান শান্ত সেখানের স্থানীয় একটি বিদ্যালয়ের এবারের এসএসসি পরিক্ষার্থী ছিলো। গত কিছুদিন চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার বিকালে তিতাসে অজ্ঞাত লাশ উদ্ধারের পর নিহতের পরিবারের লোকজন খবর পেয়ে গতকাল  শুক্রবার ১২টায়) থানায় এসে শান্তর লাশ দেখে তাদের ছেলে হিসেবে  সনাক্ত করে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এই বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম পিপিএম বলেন, লাশটি দূরে কোথাও থেকে ভেসে এসেছে । আনুমানিক ২/৩দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে বলে আমরা ধারণা করছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি