মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ফুটবল জাদুকর মেসির হ্যাটট্রিকে সিটির বিপক্ষে বার্সার জয়


ফুটবল জাদুকর মেসির হ্যাটট্রিকে সিটির বিপক্ষে বার্সার জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০১৬

5472

স্পোর্টস ডেস্ক ঃ

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে ক্যাম্প ন্যুতে ফুটবল জাদুকর লিওনেল মেসির হ্যাটট্রিকে ৪-০ গোলের ব্যবধানে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

চোট থেকে সেরে বদলি হিসেবে সবশেষ স্প্যানিশ লা লিগায় মাঠে নেমে গোল করে দলকে জিতিয়েছেন মেসি।

108512494_messiceltic-large_transqvzuuqpflyliwib6ntmjwthowiwcl1zcgazd0_lean0

ম্যানসিটির বিপক্ষে করে বসলেন হ্যাটট্রিক। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে প্রায় একাই ম্যানসিটিকে গুঁড়িয়ে দেন মেসি।

এই ম্যাচে উপস্থিত হয়েছিলেন প্রায় ৯৭ হাজার দর্শক। আর নিজেদের দর্শককে হতাশ করেননি মেসি-নেইমার-সুয়ারেজরা। লুইস এনরিকের দলটি হতাশ করে পেপ গার্দিওলার ম্যানসিটিকে।

stream_img

খেলার ১৭ মিনিটের মাথায় দলের ও নিজের প্রথম গোলটি করেন মেসি। আর কোনো গোল না হলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। বিরতির পর আন্দ্রে ইনিয়েস্তার অ্যাসিস্ট থেকে ৬১ মিনিটের মাথায় দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।

২-০ গোলে এগিয়ে থাকা কাতালানদের হয়ে তৃতীয় গোলটি করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন দলপতি। ৬৯ মিনিটের মাথায় তৃতীয় গোল করেন তিনি।

14729135_10155319441663572_3799017905335662858_n

মেসির হ্যাটট্রিকের পর খেলার ৮৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। তবে, ৮৯তম মিনিটে গোল করে দলকে চতুর্থবারের মতো এগিয়ে নেন ব্রাজিল তারকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি