শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বি-পাড়া উপজেলায় মসজিদে ভাংচুর ও কোরআন অবমাননা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০১৬

%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a7%a7

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার বি পাড়া উপজেলায় মসজিদে ভাংচুর ও কোরআন শরীফ অবমাননা করেছে দুর্বৃত্তরা। এ সময় মসজিদের চারটি জানালা, দরজা, দুটি আলমারি ভাংচুর করা হয়। ছিড়ে টুকরো টুকরো করা হয়েছে প্রায় ২৫টি কোরআন শরীফ। এছাড়া মিম্বরের স্থানে ময়লা ফেলে যায়।

 

বুধবার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদোল এলাকায় বাজারের মসজিদে এ নাশকতা চালানো হয়।

14797330_1272063929483931_1245643865_n

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুমিল্লার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম ও বি পাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।

কুমিল্লার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছি। জানালা,আলমারি ভাংচুর ও কোরআন শরীফ ছিড়ে ফেলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি