শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় দণ্ডপ্রাপ্ত আসামিসহ ৮ জন গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১০.২০১৬

b-para-8-arrest-news-21-10-16

অপু খান চৌধুরীঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি গ্রামের আবুল হাসেমের ছেলে এক বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদ আলম, একই গ্রামের আলী আহম্মদের ছেলে হান্নান আলী, মাধবপুর ইউনিয়নের জামতলী গ্রামের মো. ইব্রাহীমের ছেলে মাহাবুব, একই ইউনিয়নের রমিজ উদ্দিনের ছেলে রুবেল, শশীদল ইউনিয়নের দক্ষিণ শশীদল এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে জাবেদ হোসেন, শহীদ মিয়ার ছেলে আবুল কাশেম, একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত হাজী রমিজ উদ্দিনের ছেলে রুহুল আমিন ও রুহুল আমিনের ছেলে হুমায়ুন কবীর।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি