সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, সাধারণ সম্পাদক প্রসঙ্গে কাদের


আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, সাধারণ সম্পাদক প্রসঙ্গে কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১০.২০১৬

252190_1

ডেস্ক রিপোর্ট ঃ

আওয়ামী লীগের ২০ তম সম্মেলনে সাধারণ সম্পাদক কে হচ্ছেন, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বেলা ১১ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সভায় তিনি একথা বলেন।

সেতু মন্ত্রী নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ঢাকা ও ঢাকার আশেপাশে তাকিয়ে দেখুন কেউ পোস্টার, ব্যানার ও প্লাকার্ডে বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করছে না। এতে নেতা-কর্মীরা শেখ হাসিনার মুখ রক্ষা করেছে। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, ২২ অক্টোবর সকাল ১০ টায় সম্মেলন উদ্বোধন করবেন শেখ হাসিনা। শেখ হাসিনাসহ আমরা সবাই এই সম্মেলনের জন্য প্রস্তুত। আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। ২ হাজার স্বেচ্ছাসেবক ও ২শ’ নারী কর্মী সর্ববৃহৎ ও বর্ণাঢ্য সম্মেলনের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি