কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ২৬ জন আসামিকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত থেকে শুক্রবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন, উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আশফাক, আহমদ মিয়ার ছেলে মতিন, সাদেক মজুমদারের ছেলে রাজন মজুমদার, ঘোষতল গ্রামের হানিফ মিয়ার ছেলে রানা, ডিমাতলী গ্রামের হালিম মিয়ার ছেলে আবুল হোসেন, খোরশেদ আলমের ছেলে নজরুল ইসলাম, সুজাতপুরের কবির হোসেনের ছেলে আনিছুর রহমান, জগন্নাথদীঘি ইউনিয়নের বরদৈন গ্রামের আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান, ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের নুর ইসলামের ছেলে জাহিদ, মতু মিয়ার ছেলে মীর হোসেন, কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামের আবদুল ওহাবের ছেলে বাবলু চৌধুরী, মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মাষ্টার আবুল কাশেমের ছেলে জহির উদ্দিন বাবর প্রকাশ এরশাদ, শ্রীপুর ইউনিয়নের নালঘরের আলী হোসেনের ছেলে আবদুল কাদের মিয়াজী, তিরিশকোট গ্রামের আবদুল মান্নানের ছেলে বেলায়েত হোসেন, শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফয়েজ আহমদ, যশপুর গ্রামের আলা বকশের ছেলে মোখলেছুর রহমান, নুর বকশের ছেলে আবদুল মালেক, চৌদ্দগ্রাম পৌরসভার রামচন্দ্রপুর গ্রামের আলী আশ্ববের ছেলে হানিফ, পূর্ব ধনমুড়ি গ্রামের আমির হোসেনের ছেলে নুর ইসলাম, সেকান্দর আলীর ছেলে সিরাজ, শ্রীপুর গ্রামের এবাদুল হকের ছেলে আবদুস সাত্তার, একই এলাকার মঈন উদ্দিন, উত্তর শ্রীপুরের আবু বকর ছিদ্দিকীর ছেলে গাজী মাজহারুল, একই এলাকার জাহিদুল হক, কাশিনগরের আবদুল্লাহপুরের আফাজ উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া ও গুণবতী ইউনিয়নের সুরিকরা গ্রামের টোকেন আলীর ছেলে মমিন হোসেন।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোসলেহ উদ্দিন জানান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মারামারি, চাঁদাবাজি, ভাংচুর, নির্যাতন মামলা ও সাজাপ্রাপ্তসহ ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।


















































