শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে রেল লাইন থেকে সেনা সদস্যের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৬

14117110902

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন সংলগ্ন রেল লাইনের ওপর থেকে আব্দুর রহমান (৩০) নামে এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট স্টেশনের গোত্রশাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার কর‍া হয়।

আব্দুর রহমান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের মফিজুর রহমানের ছেলে ও বগুড়া সেনানিবাসের ওয়ান সিগনাল ব্যাটালিয়নের সদস্য।

পুলিশ জানায়, আব্দুর রহমানের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের অঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় অন্য কোথাও হত্যা করে মরদেহটি রেল লাইনের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কান্তি বড়‍ুয়া জানান, সকালে রেল লাইনের মাঝখানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় তার সঙ্গে পাওয়া মোবাইল ফোন দিয়ে তার ভাইকে ফোন করে আব্দুর রহিমের ‍পরিচয় নিশ্চিত  হওয়া গেছে।

তার ভাই আরো জানান, আব্দুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সেনানিবাসের ওয়ান সিগ্যনাল ব্যাটালিয়ানের সদস্য। তিনি উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য তিন দিনের ছুটি নিয়ে চট্টগ্রামের পটিয়ায় যায়। পরীক্ষা শেষে কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি