রবিবার,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


হত দরিদ্রদের তালিকা করতে বললেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৬

pm021471477122906-550x303

পূর্বাশা ডেস্ক:

নিজ নিজ এলাকার হতদরিদ্রদের তালিকা তৈরি করতে সকল নির্বাচিত প্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের আহ্বান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ঘরবাড়ি হারা, ঠিকানাহীন, বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধী লোকজনদের তালিকা তৈরি করুন। তাদের জন্য বিনা পয়সায় ঘর তৈরি করে দেব। তারা যাতে বেঁচে থাকতে পারে সে ব্যবস্থা করে দেব। তারা আমাদের নাগরীক। এটা আমাদের দায়িত্ব। এটা করতে পারলে বাংলাদেশে দারিদ্র বলতে কিছু থাকবে না। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে চাই।

সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না।  তিনি বলেন, এ দেশের ভূমি ব্যবহার করে পার্শ¦বর্তি কোন রাষ্ট্রে যাতে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পরে আমরা সেটিও নিশ্চিত করবো।

বাংলাদেশে কোন সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের স্থান হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি