ডেস্ক রিপোর্টঃ
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে, যেসব গর্ভবতী নারীরা তাদের সম্পর্ক নিয়ে সন্তুষ্ট না তারা খুব তাড়াতাড়ি রোগে আক্রান্ত হন, এটা তার গর্ভে থাকা সন্তানের জন্যও ক্ষতিকর।
গর্ভাবস্থায় সম্পর্ক নিয়ে সন্তুষ্ট থাকা নারীদের চেয়ে, তাদের থেকে কম সন্তুষ্ট থাকা নারীদের ঝুঁকির পরিমাণ দ্বিগুণ।
নরওয়ের বারজেন ইউনিভার্সিটির প্রফেসর রজার একবার্গ হেনরিকসন বলেন, “গর্ভাবস্থায় স্বামীর সাথে সম্পর্ক নিয়ে সন্তুষ্ট না হলে সেটি নারীদের প্রজনন স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হিসেবে ধরা হয়।”
সম্পর্ক নিয়ে যারা গবেষণা করেন তারা সাধারনত মানসিক চিন্তাধারা যেমন বিষণ্ণতা বা জীবনযাত্রার মানের প্রতি আগ্রহী হন। কিন্ত সামাজিক বিচ্ছিন্নতা সরাসরি শারীরিক প্রভাব বিস্তার করে।
গবেষকরা বলেন, বিষণ্ণতার সময়ে আমাদের ইমিউন সিস্টেম অগ্রাধিকার পায় না যার ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
হেনরিকসন সাজেস্ট করেন “আপনার যদি মানসিক চাপ থাকে এবং কিছু ভাল সম্পর্ক থাকে তবে আপনার সম্পর্কগুলোর ইকে আলাদা নজর দেওয়া উচিত। এটি আপনার জন্য উপকারী হবে।”


























































