রবিবার,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


লুডু খেলা নিয়ে রিকশা চালককে পিটিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

ak-34

ডেস্ক রিপোর্টঃ

লুডু খেলাকে কেন্দ্র করে রংপুরে মোসলেম উদ্দিন (১৯) নামে এক রিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোসলেম রংপুরের সদরের উত্তম বয়ায়পাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম জাহিদুল ইসলাম  এ তথ্য জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি