শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

164457abhawa1_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি কার্যত একই এলাকায় (১৫.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.০ ডিগ্রি পূর্ব দধাঘিমাংশ) স্থির থেকে ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
নিম্নচাপটি আজ রোববার দুপুর ১২ টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৬০ কিলোমিটার (কি.মি.) দক্ষিণে, কক্সবাজার সমুদধবন্দর থেকে ৬৭০ কি. মি. দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে ৮৬০ কিঃ মিঃ দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কি. মি. দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপ কেন্দেধর ৪৮ কি. মি.র মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কি.মি. যা দম্কা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আবহাৗয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি