বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হায়! তামিম-ইমরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

untitled-1-copy-4
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের ক্রিকেটের আশা-ভরসার নাম তামিম ইকাবাল। তাকে নিয়ে বাংলাদেশের মানুষের সব সময় একটু বেশিই আশা করেন। ইংল্যান্ডের সঙ্গে প্রথম টেষ্ট ম্যাচের ঐতিহাসিক জয়ের জন্য প্রয়োজন দুই দিনে মাত্র ২৮৬ রান।

টেস্ট ম্যাচ অবশ্যই ধৈর্যের খেলা। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের প্রত্যেকটি বল দেখলে মনে হচ্ছে এই বুঝি আউট হলো! ইংল্যান্ডের প্রতিটি বল ফেস করছে বাংলার ছেলেরা কিন্তু কেঁপে উঠছে ১৬ কোটি মানুষের বুক। অবশ্যই তারা বোঝে তাদের প্রতি সাধারণ দর্শকের অনুভূতি।

বাংলাদেশ ওয়ান ডে খুব ভালো খেলে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটিও বাংলাদেশ এমন খেলছে। খেলা দেশে মনে হচ্ছে এটা টেস্ট নয় টি-২০ বা ওয়ান ডে ম্যাচ।

তামিম অভিজ্ঞ ব্যাটসম্যান। টেস্ট ম্যাচে তার রান তিন হাজারেরও বেশি। শতক আছে ৭টি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসও ভালোই খেলেছেন তিনি। কি অসাধারণ খেলা। অসাধারণ ব্যাটিং নৈপূর্ণ। অথচ চতুর্থ দিন এসে কী শুরু করলো তামিম। প্রথম থেকেই বাজে শট। তিন-চার রান করার পরে তো বল আকাশেই উঠিয়ে দিলেন। ইংল্যান্ড ফিল্ডারে রক্ষা হয় তামিমের। কিন্তু যিনি থাকতে চান না, তাকে কেউ আটকে রাখতে পারে না।

ঃধসরস

৯ রান করেই বাংলার জামাই মুইন আলির বলে ব্যালেন্সের হাতে ক্যাচ উঠিয়ে দেন মহান ব্যাট্সম্যান তামিম ইকবাল। অপরদিকে সুইপ করতে গিয়ে রশিদের বলে ৪৩ রান করে আউট হন  ইমরুল কায়েস। শট গুলো এমন না যে করতেই হবে। না করলে বাংলাদেশ হেরে যাবে না। কিন্তু কেন এমন করছে? কেন দর্শদের এতো ভয় লাগাচ্ছেন এটা তারাই ভালো বোঝেন।

শুধু তিনি নয় এ ম্যাচের বাংলাদেশের প্রথম ইনিংসে আমরা দেখেছি কিভাবে মাত্র ২৭ রান করতেই কিভাবে আউট হয় পাঁচ জন। সে দিনের খেলায় অনেকেই দুষেছেন অলরাউন্ডার সাকিব আল হাসানকে। কারণ তৃতীয় দিনের দ্বিতীয় বলেই একটা বাজে শট খেলতে গিয়ে প্রতিপক্ষ বোলারদের শিকারে পরিণত হন তিনি। তার পথ ধরে অন্য ব্যাটসম্যানরাও খুব একটা সুবিধা করতে পারেননি।

সাকিবের এমন আউটটিকে হতাশাজনক বলেই মনে করেন বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এ সম্পর্কে তিনি বলেন, ‘সাকিব আগের দিন ভালো ব্যাট করেছিল। কিন্তু এদিনের শুরুতেই তাঁর আউটটি আমাদের জন্য হতাশাজনক ছিল।’

বাংলাদেশের দর্শক কিছুই চায় না। শুধু চায় টেস্ট ম্যাচটি টেস্টের মত হোক। আশা করা যায় এ ম্যাচ বাংলাদেশ জিতে যাবে। কিন্তু দর্শক বঞ্চিত হলো টেস্ট থেকে, দেখলো ওয়ানডে ম্যাচ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি