শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আশরাফ কেমন নেতা, একটু আগেই দেখেছেন’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

252691_1

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রশংসা করেছেন দলটির পুনঃনির্বাচিত সভাপতি শেখ হাসিনা।

রোবাবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের পর শেখ হাসিনা মঞ্চে ওঠেন। এ সময় তিনি প্রথমেই শুভেচ্ছা বক্তব্য দিয়ে বিভিন্ন পদে নাম প্রস্তাব করতে থাকেন কাউন্সিলরদের অনুমোদনের জন্য।

প্রথমেই তিনি সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম প্রস্তাব করেন, আর সেক্ষেত্রে প্রথম নামটি বলেন সৈয়দ আশরাফের।

এর পরপরই তিনি বলেন, আশরাফ আমাদের সাধারণ সম্পাদক ছিলেন। সে দুইবার অত্যন্ত দক্ষতার সাথে দলকে এগিয়ে নিয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি।

শেখ হাসিনা বলেন, শহীদ পরিবারের সদস্যরা এমনিতেই অনেক ত্যাগ করেছে। আর আশরাফ কেমন নেতা, একটু আগেই দেখেছেন। সে নিজে সাধারণ সম্পাদক পদে আরেকজনের নাম প্রস্তাব করেছে।

এরপর কাউন্সিলররা মৌখিকভাবে আশরাফের প্রতি সমর্থন জানান।

উল্লেখ্য, ২০০৯ ও ২০১২ সালের সম্মেলনের নির্বাচিত সাধারন সম্পাদক আশরাফ এবারের সাধারণ সম্পাদক পদের প্রস্তাবনায় ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। পরে কাউন্সিলররা তাতে সায় দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি