শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

23-10-16-1

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষে রবি ও পরবর্তী খরিপ-১ম প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।  উপজেলা  কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম রবিবার দুপুরে কৃষকদেও মাঝে এ বীজ ও সার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল করিম ভূইয়া, জিংলাতুলি ইউনিয়ন আ’লীগ সভাপতি ওমর ফারুক মিয়াজীসহ  উপজেলার বিভিন্ন এলাকার চাষী ও গন্যমান্য ব্যক্তি বর্গগণ।
উপজেলা  কৃষি অফিস জানায়, এবার উপজেলার ১হাজার এক’শ জন কৃষকের মাঝে বীজ ২ কেজি, ডিএপিসার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫০ জন মুগ ডাইল, ৫০জন সরিষা ও বাকিদের ভূট্টার বীজ দেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি