শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে ও জনগণের কাছে যেতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশ


নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে ও জনগণের কাছে যেতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

9db95193eb3905a7b76ae3c026814269-580b32c5191a3-550x405

ডেস্ক রিপোর্ট ঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে ও জনগণের কাছে যেতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

রবিবার সকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা করেন। এর আগে শেখ হাসিনার সভাপতিত্বে সকাল ৯টা ৪০ মিনিটে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ‘সামনে নির্বাচন, জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোর গোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি