শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বেঁচে থাকতে নতুন নেতৃত্ব দেখে যেতে চান শেখ হাসিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

base_1477211434-pm_27_22-10

পূর্বাশা ডেস্ক:

দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগে নতুন নেতৃত্ব প্রত্যাশা করেন দলটির বর্তমান সভাপতি ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘অবসরে যাওয়ার সুযোগ পেলে আমি খুশি হব।’

রোববার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি চাই, আমি বেঁচে থাকতে থাকতে নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করে যাব। আমার বয়স সত্তর হয়ে গেছে। আর কতো, নতুন নেতৃত্ব আনতে হবে।’

এ সময়ে সারা দেশে থেকে আসা কাউন্সিলররা সমস্বরে ‘না’, ‘না’ বলে তার এ বক্তব্যের বিরোধিতা করেন এবং শেখ হাসিনাকেই মূল নেতৃত্বে থাকতে হবে বলে দাবী জানান। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষেও ‘জয়’, ‘জয়’ বলে স্লোগান দিতে থাকেন।

এরপর আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ আমার পরিবার। আওয়ামী লীগ আমার আপনজন। আমার সন্তানদের এতো সময় দেই নাই আওয়ামী লীগকে যত সময় দিয়েছি।’ তিনি দলের কমিটিতে সৎ-ন্যায়-নিষ্ঠাবান নতুন নেতারা আসুক বলেও উল্লেখ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি