মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অসম্ভবের পেছনে ছুটছে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

1bdca071bd515478954c2130f143aa74-imrul

পূর্বাশা ডেস্ক:

২৮৬ রানের লক্ষ্যমাত্রাটা কঠিন। ভীষণ কঠিন। উপমহাদেশের উইকেটে চতুর্থ ইনিংসে এই লক্ষ্যমাত্রাটা অসম্ভবের পেছনে ছোটাই। কিন্তু দু-একটি ভুল বাদ দিলে সেই অসম্ভবটাকে ‘সম্ভব’ করার পথে কিন্তু বেশ ভালোভাবেই আছে মুশফিকুর রহিমের দল। আপাতত জয়ের লক্ষ্যমাত্রার দূরত্ব অনেকটাই পাড়ি দেওয়া হয়ে গেছে। জয়ের জন্য দরকার ১০০ রানের কম। বাংলাদেশ কী পারবে এই পথটুকু পাড়ি দিতে!
এর আগে, দ্বিতীয় সেশনটা হলো ঘটনাবহুল। মধ্যাহ্নবিরতির পর ৩ উইকেট হারিয়ে বেসামাল বাংলাদেশ। গ্যারেথ ব্যাটির বলে খুব অল্প সময়ের ব্যবধানে আউট হলেন মুমিনুল হক ও মাহমুদউল্লাহ—দুজনেই এলবিডব্লিউ। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে সম্ভাবনাময় এক জুটি গড়ে সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ ৩ খেলোয়াড়কে হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল দল।
তবে সাকিবের ফেরার পর সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে পরিস্থিতিটা বেশ ভালো সামলে যাচ্ছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এই উইকেটে দাঁড়িয়ে থাকার চেষ্টা করাটা বৃথা—এই ব্যাপারটি মাথায় নিয়ে রানের চাকারও গতি বাড়িয়েছেন এই দুজন। এখনো পর্যন্ত এই দুজনের মধ্যে গড়ে ওঠা জুটিটি আশাই জাগাচ্ছে। ৫২ রানের জুটিতে সাব্বিরের অবদান ৩০, মুশফিকের ২৩। চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৯২। লক্ষ্য পূরণে এখনো ৯৪ রান করতে হবে দলকে।
সাকিব আউট হয়েছেন মঈন আলীর দুর্দান্ত এক বলে। ব্যাটির বলে মুমিনুল তাঁর বলে সুইপ করতে চেয়েছিলেন। বলটি তাঁর প্যাডে লেগে ক্যাচ উঠলে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক বোলার ব্যাটির চাপেই রিভিউ নিয়েছিলেন। পরে দেখা গেল মুমিনুল পড়ে গেছেন এলবিডব্লিউর ফাঁদে। মাহমুদউল্লাহও ফিরেছেন ব্যাটির বলে, এলবিডব্লিউ হয়ে। মাহমুদউল্লাহ অবশ্য রিভিউ নিয়েছিলেন, কিন্তু সেটি ধোপে টেকেনি।

মঈন আলীর বলে ফিরলেন তামিম ইকবাল। ছবি: শামসুল হক।এর আগে, ভালোই খেলছিলেন ইমরুল কায়েস। ইংলিশ বোলারদের ওপর প্রভাব বিস্তার করে দ্রুতই ঘোরাচ্ছিলেন রানের চাকা। কিন্তু ব্যক্তিগত ৪৩ রানে আদিল রশিদের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ দেন জো রুটকে। মধ্যাহ্নবিরতির ঠিক এক ওভার আগে ইমরুলের ফেরাটা বড় ধাক্কাই বাংলাদেশের জন্য। এর আগে মঈন আলীর বলে শর্ট লেগে গ্যারি ব্যালান্সকে ক্যাচ দেন প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা তামিম ইকবাল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি