আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ২১ টি পদে নাম ঘোষণা করা হয়েছে। এরমধ্যে নতুন মুখ নয়জন। বাকিরা পুরনো। ৬০টি পদে নাম ঘোষণা করা এখনও বাকি। এই সব নাম দলের সভাপতি শেখ হাসিনা চূড়ান্ত করবেন। এই জন্য তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতি মন্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করবেন। দলের কাউন্সিলের শেষ দিনে ২১ সদস্য জননেতার নাম ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে নতুন মুখ এসেছে। অর্থ সম্পাদক পুরনো মুখ। ১৭ সদস্য বিশিষ্ট প্রেসিডিয়ামে নতুন ছয়টি মুখ ঠাঁই হয়েছে। বাকি আছেন প্রেসিডিয়ামের তিনটি পদ। যুগ্ম সম্পাদক পদে চারজনের একজন নতুন। বাকিরা পুরনো।
আওয়ামী লীগ পদ প্রত্যাশী নেতাদের মধ্যে এখন উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে। যারা বিভিন্ন পদ পেতে ইচ্ছুক তারা চেষ্টা করছেন পদ পাওয়ার জন্য। তবে নতুন মুখের অনেকেই কমিটির বিভিন্ন পদে ঠাঁই পেতে পারেন। প্রেসিডিয়ামের তিনটি পতে কে কে আসছেন তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। একটি সূত্র বলেছে, ওই পদে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সোহেল তাজের নাম শোনা যাচ্ছে। তবে তারা আসবেন কিনা এটা সিদ্ধান্ত নিবেন সভাপতি। সেখানে তিনি না চাইলে তারা আসবেন না। অন্যান্য মুখ দেখা যাবে।
আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমন্ডলীতে ছয় নতুন মুখ স্থান পেয়েছে। প্রেসিডিয়ামে নতুনদের মধ্যে রয়েছেন বিদায়ী শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক আন্তর্জাতিক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র সেন, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পীযুষ ভট্টাচার্য।
প্রেসিডিয়ামের সদস্যদের মধ্যে পুরনো যারা আছেন তারা হলেন, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আগে সাধারণ সম্পাদক হিসাবে পদাধিকারবলে প্রেসিডিয়ামের সদস্য ছিলেন। এবার এসেছেন একক পদে প্রেসিডিয়ামের সদস্য হিসাবে সৈয়দ আশরাফুল ইসলাম, সংসদ উপ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, জাফরুল্লহ চৌধুরী, সাবেক মন্ত্রী সাহারা খাতুন, মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তবে প্রেসিডিয়াম থেকে বাদ পড়েছেন নূহ উল আলম লেনিন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগে ছিলো তিনটি। এবার করা হয়েছে চারটি। পুরনো তিনজন রয়েছেন। চারটি পদে রয়েছেন মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান। এদের মধ্যে আব্দুর রহমানই নতুন। বাকিরা আগেও একই পদে ছিলেন। আর কোষাধ্যক্ষ হয়েছেন পুরনো মুখ আশিকুর রহমান। তিনিও বিদায়ী কমিটিতে একই পদে ছিলেন। রবিবার দলের ২০ তম কাউন্সিলে সভাপতিমন্ডলীর এই সব নাম ঘোষণা করা হয়। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরনো মুখ শেখ হাসিনা সভাপতি ও নতুন মুখ ওবায়দুল কাদের নির্বাচিত হন।























































