ডেস্ক রিপোর্ট ঃ
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না ।
রোববার সকালে দলের ২০তম জাতীয় কাউন্সিলের দ্বিতীয় দিনের শুরুতেই কাউন্সিলরদের উদ্দেশে রাখা বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা আরো বলেন, দেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে আরো একবার আওয়ামী লীগকে সরকার গঠন করতে হবে।
শেখ হাসিনা বলেন, অনেকেই বাংলাদেশকে নিয়ে খেলতে গিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারে থাকলে কাউকেই বাংলাদেশকে নিয়ে খেলতে দেওয়া হবে না। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলেই সম্মেলনের প্রথম দিন বিভিন্ন দেশের রাজনীতিকরা জয় বাংলা স্লোগান দিয়েছেন।
আওয়ামী লীগ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সংগঠিত জানিয়ে দলের সভাপতি বলেন, এই সম্মেলনের মাধ্যমে দলটি আরো বেশি সুসংগঠিত হবে।