সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

capture-151

ডেস্ক রিপোর্টঃ

চতুর্থ দিনের প্রথম সেশনেই অল আউট হলো ইংল্যান্ড।

দিনের শুরুতে রান আউটের পর তাইজুলের বলে এলবিডাব্লিউর সঙ্গে ২৪০ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। তাদের লক্ষ্য ২৮৫ রান।

এরআগে, টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় দিনে আট উইকেটে ২২৮ রান করে শেষ করেছে ইংল্যান্ড। দুই উইকেট হাতে রেখে এরই মধ্যে ২৭৩ রানের লিড নিয়ে নিয়েছে ইংল্যান্ড। তার চতুর্থ ইনিংসে এই রান তাড়া করে যেতাটা যথেষ্ট কঠিন সেটা বলাই বাহুল্য।

দ্বিতীয় দিনে, পাঁচ উইকেট হারিয়ে ২২১ রান করে দিন শেষ করেছিল মুশফিকুর রহিমের দল। সেখান থেকে আর মাত্র ২৭ রান করতেই বাকি পাঁচটি উইকেট হারিয়ে বসে। বেন স্টোকস চারটি, মঈন আলী তিনটি ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।

প্রথম ইনিংসেই ৪৫ রানের লিডের সুবাদে স্বস্তিতেই ছিল ইংল্যান্ড। তবে, লাঞ্চে যাওয়ার আগে ২৮ রান করতে না করতেই তিনটি উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ৬২ রানে পড়ে পাঁচটি উইকেট।

এরপর বেন স্টোকস জুটি বাঁধেন জনি বেয়ারস্টোর সাথে। ষষ্ঠ উইকেট জুটিতে এই দু’জন মিলে যোগ করেন ১২৭ রান। বেন স্টোকস ৮৫ রান করেন। আর তিন রানের জন্য হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত হন বেয়ারস্টো।

সাকিব আল হাসান পাঁচটা উইকেট নিলেন আবার। টেস্ট ক্যারিয়ারে ১৫ তম বারের মত এই কীর্তি গড়লেন আবার। প্রথম বাংলাদেশি হিসেবে হয়ে গেলেন ১৫০-এর বেশি টেস্ট উইকেটের মালিক।

এবার ব্যাটিংয়ে সাকিব সহ পুরো দলকেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি