শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

%e0%a7%a9%e0%a7%a8

মো: বেলাল হোসাইন
কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার ভোরে কভার্ডভ্যানভর্তি ৪’শ ৫০ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ। এঘটনায় কভার্ডভ্যান মালিক চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। দেলু উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত আলী আশ্ববের পুত্র।
চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোসলেহ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ কালিকাপুর মাদরাসা এলাকা থেকে একটি কভার্ডভ্যান (ঢাকামেট্টো-ট-১১-৯১৮২) আটক করে। পরে কর্ভাডভ্যান তল্লাশি করে প্লাস্টিকের বস্তাবর্তী ৪৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কর্ভাডভ্যানের মালিক দেলুসহ চালক ও হেলপার পালিয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি