সালমা আক্তার চৈতী:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যাবসায়ী ও দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারীর ওপর হামলাকারী আসামী গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের ইসমাইলের ছেলে মাদকব্যবসায়ী নবীর হোসেনসহ ৩১জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো হত্যা ও ছিনতাইকারী ৭টি মামলার আসামী আবদুল আহাদ, ৯টি মামলা আসামী ফজলু মিয়া(৫০), তারা মিয়া(৫২), ৭টি ডাকাতি মামলার আসামী মোঃ রোমান(৩৫), মাদক ব্যবসায়ী হাবিববুর(২৭), আবুল কাসেম(৪০), মোঃ লিটন(২৫), আহাদ(৩৩), অলি মিয়া(৩২),আলমগীর(৩০), ফারুক(২৭), আলী আজম(৩২), মনির হোসেন(২৮), আজাহরুল(২৫) ও শাহবুদ্দিন (৩৩)।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু ছালাম মিয়া জানান, সাংবাদিকের উপর হামলাকারী মুলহোতা মহিউদ্দিন পুলিশের উপস্থিতি টের পালিয়ে যায়। অভিযান অব্যাহত রয়েছে। আজ রোববার দুপুরে গ্রেফতাকৃতদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।


















































