শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাভারে এক গৃহবধূ ধর্ষণের শিকার, ধর্ষক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

saver-model-thana-550x367

ডেস্ক রিপোর্টঃ

সাভারে এক গৃহবধূকে জোর করে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলমগীর নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১২টার দিকে সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ভাড়া বাসায় রান্না করছিলেন ওই গৃহবধূ। এ সময় ভাড়াটিয়া মোহাম্মদ আলমগীর তাঁকে জোর করে তাঁর কক্ষে নিয়ে যান এবং ধর্ষণ করেন। পরে ওই গৃহবধূ সোমবার সকালে সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ ইমান্দিপুর এলাকা থেকে ওই বখাটে যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি