শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১০ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

picture2
মোঃ রাশেদুল ইসলাম  :
১০ বিজিবি’র অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী এবং ১৯,৯০,৬০০/- টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ১২.৩০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত আমানগন্ডা বিওপি’র “আমানগন্ডা বিশ্বরোড” নামক স্থান হতে ৫০ বোতল এবং ০২ লিটার খোলা (২০ বোতল) ফেন্সিডিলসহ ধৃত ০১ (এক) জন মাদক ব্যবসায়ী আশুতোষ পাল (৬৫), পিতা- মৃত প্রকাশ চন্দ্র পাল, গ্রাম- সাহেবপুর, ডাকঘর- বিষু মিয়ার হাট, থানা- যৌয়ারগঞ্জ, জেলা- চট্টগ্রামকে আটক করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি-১২৭ বোতল, গাঁজা- ৬৪ কেজি, টার্গেট ট্যাবলেট- ১১৫২ টি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ৫০০০০ টি, শাড়ী- ৬৩ টি, চা পাতা- ৭৪ কেজি এবং ৪২০ প্যাকেট তাস মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১৯,৯০,৬০০/- (ঊনিশ লক্ষ নব্বই হাজার ছয়শত)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি