শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


“২২অক্টোবর অনুষ্ঠিত হল কুমিল্লা কলেজ থিয়েটার এর অর্ধদশক পূর্তি”


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

img_01731

সালমা আক্তার চৈতীঃ
কুমিল্লা সরকারি কলেজের একমাত্র সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা কলেজ থিয়েটার। গত ২২ অক্টোবর সংগঠনটির অর্ধদশক পূর্তি উৎসব উদযাপন করা হয় কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কলেজ থিয়েটার এর প্রধান উপদেষ্টা ও উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব নাজনিন রহমান। বিশেষ অতিথি ছিলেন আবদু সালাম,(সম্পাদক,কুমিল্লা সরকারি কলেজ শিক্ষক পরিষদ)। এ বি এম শিহাবউদ্দিন, (বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ)।শাহজাহান চৌধুরী( কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন)। বশিরউল আনোয়ার (জেলা কালচারাল অফিসার, কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি) এডভোকেট শহিদুল হক স্বপন (প্রতিষ্ঠাতা, অধুনা থিয়েটার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারুল হক (সভাপতি, কুমিল্লা কলেজ থিয়েটার। প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ)।আহবায়ক ছিলেন মাজহারুল ইসলাম সুজন (সাধারন সম্পাদক, কুমিল্লা কলেজ থিয়েটার)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সাংস্কৃতিক জোট ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ সহ সংস্কৃতিপ্রেমীরা।
বর্ণাট্য র‍্যালী শেষে ফানুশ উড়ানো ও থিয়েটার সদস্যদের আতসবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে প্রধান অতিথি উৎসবের উদ্ভোধন ঘোষনা করেন।
কুমিল্লা কলেজ থিয়েটার এর সহ সভাপতি কামরুল ইসলাম রাশেদ এর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান মালায় ছিল- গান,নাচ,স্ব রচিত কবিতা আবৃতি এবং বিশেষ আকর্ষণ ছিল শাড়ী কবিতা অবলম্বনে নাটক “সাদা শাড়ী” রচনা ও নির্দেশনায়- আতিকুর রহমান সুজন। অভিনয় করেছেন- আশিক পায়েল,লাকি,সুজন,শাঃ রনি,কৃষান, বিজয়, আয়শা,পারভেজ,রবিন,রৌদ্র, সৈকত,রিয়াদ,তৌকির,রাকিব,জয়,রনি প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি