জাকির হোসেন হাজারী,দাউদকান্দি
দাউদকান্দিতে ১১৩ ভরি স্বর্ণসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোলপ্লাজায় অপেক্ষারত অবস্থায় সুজন ধর (৩১) নামের এক ব্যাক্তিকে সন্দেহমূলকভাবে আটক করে। পরে পুলিশ তার শরীরে তল্লাশী চালিয়ে জুতার ভিতর জুতার ভিতর থেকে ১ কেজি ২০ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা। আটককৃত সুজন ধর চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার হরিপুর গ্রামের মৃত রবীন্দ্র ধরের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ব্যাপারে মডেল থানায় মামলা দায়েরের পর তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

















































