পূর্বাশা ডেস্ক:
বিভিন্ন নদী থেকে বালু না তুলে তা পরিকল্পিতভাবে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভায় এক অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী প্রয়োজনে স্যাটেলাইটের চিত্র ব্যবহার করে পরিকল্পিতভাবে নদীর বালু তোলার কথা বলেন।
নদীর বালু যত্র তত্র থেকে তোলার ফলে সেতু ও ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও নদীর পাড় ভাঙ্গন সহ পরিবেশের ওপর বিরুপ প্রতিক্রিয়া ফেলছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট চারটি মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট এলাকা থেকে বালু তোলার নির্দেশ দিয়ে বলেন, ক্ষতির বিষয়টি এড়িয়ে এধরনের কাজ করা উচিত। ভূউপগ্রহের সাহায্য নিয়ে কোন নদীর তলদেশ বা কোথায় বালু উত্তোলন করলে এধরনের ক্ষতির বিষয়টি এড়ানো যাবে সেটিও বিবেচনার দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।























































