শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ ফ্রেন্ডস ফাউন্ডেশন’র কমিটি গঠন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

frand-foundetion

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি ।।
সামাজিক, বন্ধুপ্রিয় ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ফ্রেন্ডস ফাউন্ডেশন এর ২০১৬-২০২০ ইং সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকালে কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে সংগঠনরে প্রধান উপদেস্টা অধ্যাপক মতিন সৈকতের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। সংগঠনরে প্রতিষ্ঠাতা শরীফ প্রধানকে সভাপতি ও এনামুল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন সংগঠনরে প্রধান উপদেস্টা । কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়ির সহ-সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নেওয়াজ আহাম্মেদ শিশির, সাংগঠনকি সম্পাদক নুরুল ইসলাম খাঁন মামুন, দপ্তর সম্পাদক জসীম উদ্দিন জয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজমুল নূর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাসেল আহাম্মেদ রাফী, কার্যকরী সদস্য আবু নোমান। উল্লেখ্য যে ২০১৪ সালে সাংবাদিক শরীফ এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি