পূর্বাশা ডেস্কঃ
ঢাকায় কলেজছাত্রী দুই বোনের ওপর হামলার মূল সন্দেহভাজন জীবন করিম ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
র্যাব-৪–এর একটি দল গতকাল রোববার সন্ধ্যার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে জীবন করিমকে গ্রেপ্তার করে।
আজ এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবে র্যাব-৪।
১৯ অক্টোবর মিরপুরে চিড়িয়াখানা সড়কে বখাটের হামলার শিকার হয় যমজ বোন বিসিআইসি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী। কলেজের সামনে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাদের বেধড়ক মারধর করা হয়।























































