শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় ছাত্রদলের তিন নেতাকে বহিস্কার করায় প্রতিবাদ সভা অনুষ্টিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

sam_1266
মোঃ অপু খান চৌধুরী:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাদলের তিন নেতাকে বাহস্কার করায় চান্দলা ইউনিয়ন ছাত্রদলে উদ্যোগে গতকাল বিকেলে চান্দলা বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চান্দলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সরকার লিটন এর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সিনিঃ সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম মিঠু, সবুজ আহাম্মেদ, ফয়জল আহাম্মেদ, সাধারন সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ, চান্দলা ইউনিয়ন যুবদলের সভাপতি আলঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক সৈকত আলী ভূইয়া, আলমগীর হোসেন, আরাফত রহমান কুকু, থানা যুব ও ক্রিড়া সংসদ সভাপতি হেদায়েত উল্লাহ সর্দার, সাহেবাবাদ কলেজ ছাত্রদলের সভাপতি মহসিন কামাল, থানা জিসাস সভাপতি আল আমিন মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি উজ্জল মুন্সি, যুগ্ম সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, শাকিব ভূইয়া ও ফুল মিয়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন থানা ছাত্রদলের সহ সভাপতি এমদাদুল হক সবুজ ও সিনিঃ সহ সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া আপু ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীকে উদ্দ্যোশ প্রণদিত হইয়া বহিস্কার কারায় তারা তার তিব্র প্রতিবাদ জানায়। তাদের দাবী অচিরেই যেন মোহাম্মদ আলী, এমদাদুল হক সবুজ ও গোলাম কিবরিয়া আপুর বহিস্কার অদেশ প্রত্যাহার করে তাদেরকে পূর্বের মত দলে স্থান দেওয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি