শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মার্শাল সিরাজউদ্দিন মজুমদারের কবর জিয়ারত করলেন বিএনপি নেতৃবৃন্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

chauddagram-bnp-2-23-10-16

মো: বেলাল হোসাইন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ধানের শীষ প্রতিকে চৌদ্দগ্রামে প্রথম প্রতিদ্বন্ধীকারী মার্শাল সিরাজ উদ্দিন মজুমদারের কবর জিয়ারত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। গত শনিবার বিকেলে সিরাজ উদ্দিনের গ্রামের বাড়ী চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামে কবর জিয়ারতে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক অহিদ উল্লাহ ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, অর্থ সম্পাদক শাহ আলম, পৌর যুবদলের সভাপতি মোস্তফা কামাল অভি, চিওড়া কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন মাছুম, পৌর বিএনপি নেতা মমিন, মোহাম্মদ প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি’র সভাপতি তাহের পলাশী এদিন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি