মোঃ অপু খান চৌধুরী :
ব্রাহ্মণপাড়া বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত ৯জন আসামী গ্রেফতার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ৬ কেজি ভারতীয় গাজা উদ্ধার এবং অটো রিক্সা (সিএন জি) আটক সহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত ৯ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান এর নের্তৃত্বে এস আই সুমন কুমার আদিত্য, এস আই ফরহাদ হোসেন, এস আই জসিম উদ্দিন, এস আই এস এম এম আতিকুজ্জামান, এ এস আই মোঃ গিয়াস উদ্দিন, এ এস আই মোঃ নোমান সিদ্দিকী, এ এস আই মোয়াজ্জেমন হোসেন, এ এস আই সুজন বিকাশ চাকমা, এ এস আই আনোয়ার সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ও বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক ৯ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামীরা হল, উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ হাইয়ুম (২০), একই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম চারু (৫২), উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের নূরুল ইসলামের ছেলে মোঃ বিল্লাল হোসেন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালক্ষিপাড়া গ্রামের মৃত শব্দর আলীর ছেলে ও তিন মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী মোঃ রফিক, উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামের (দিঘীপাড়) এলাকার মৃত আবুর মিয়ার ছেলে এবং ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আবুল কাশেম, একই ইউনিয়নের উত্তর তেতাভূমি গ্রামের মৃত আঃ রেজ্জাকের ছেলে মোঃ আবুল কালাম, উপজেলার সাহেবাবাদ গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মজনু মিয়াকে গ্রেফতার করে। অপর দিকে একই দিন রাতে উপজেলার সদর এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া সদর বাজারের নাইঘর মোড় থেকে বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের শাহ আলমের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (২০) এবং একই গ্রামের মোঃ নয়ন মিয়ার ছেলে মোঃ রিপন (২১) কে ৬ কেজি ভারতীয় গাজাসহ গ্রেফতার করা হয়। এসময় থানা পুলিশ তাদের ব্যবহারিত নাম্বার বিহীন একটি অটো রিক্সা (সি এন জি) আটক করে। গ্রেফতারে বিষয়টি ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান সাংবাদিকদের নিশ্চিত করেন।


















































