জাকির হোসেন হাজারী,দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গরীব ও অসহায়দের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্টিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি( একাংশের) সভাপতি আহসান হাবিব চৌধূরী , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশিদ আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
পরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন উপজেলা ১৫টি ইঊনিয়ন ও পৌরসভার ৫৯টি গরীব অসহায় পরিবারের প্রত্যেককে দুইবান টিন ও ঘর নির্মানবাবদ নগদ ৬ হাজার টাকা এবং স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ২২ জন গরীবকে ৫/১০ হাজার টাকা করে ১লাখ ২৫ হাজার টাকা করে দেয়া হয়।

















































