শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ৭টি দোকানে চুরির ঘটনায় পাহাদারসহ আটক ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০১৬

chauddagram-churi-poto-25-10-2016মোঃ বেলাল হোসাইন

কুমিল্লার চৌদ্দগ্রামের মোটেরতলা বাজারে সাত দোকানে চুরির ঘটনায় দুই পাহাদারসহ চার চোরকে আটক শেষে থানায় সোপর্দ করেছে ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হলেন; জগন্নাথদীঘি ইউনিয়নের রতনপুরের আবদুল গফুরের পুত্র মোঃ হারুন, বরদৈন গ্রামের মৃত হাবিব উল্যাহর পুত্র রাজন, মৃত নজির আহাম্মদের ছেলে আবদুল সিরাজ ও বড় পুস্করণীর মমতাজ উদ্দিনের পুত্র আবদুল মান্নান।
মোটেরতলা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি মেম্বার কাজী আবদুল জলিল দায়েরকৃত মামলায় উল্লেখ করেন, রোববার রাতে বাজারের সঞ্জয় পালের ঔষধ দোকানের ক্যাশ ভেঙ্গে ৫০ হাজার টাকা, তাজুল ইসলামের দোকানের বিকাশের ৬৮ হাজার ৫’শ টাকা, ৫টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ, সুভাষ পালের দোকানের একটি ফ্যান, হুমায়নের দোকানের ১৮ হাজার টাকা, বিষ্ণ চন্দ্র পালের দোকানের একটি মোবাইল সেট, নগদ ৩’শ টাকা, মিলন হুজুরের দোকানের ৫০ হাজার টাকা, ৩টি মোবাইল সেট চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নাইটগার্ড (পাহাদার) আবদুল সিরাজ ও আবদুল মান্নান বিভ্রান্তিমূলক তথ্যে বলে- হারুন ও রাজনসহ অজ্ঞাতনামা ৪-৫ জন চুরির ঘটনায় জড়িত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি