শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দি উপজেলা আইন শৃঙ্খলা ও পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৬

dsc05345
জাকির হোসেন হাজারীঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের  মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বুধবার  দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে  এই প্রথম উপজেলা পরিষদের বাহিরে ইউনিয়ন পর্যায়ে মাসিক সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনের  সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন। এ সময় উপস্থিত ছিলেন   দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু ছালাম মিয়া,  দাউদকান্দি পৌরসভার  প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম সরকার,  চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে, গ্রামীন উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে এবং প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এলাকার উন্নয়ন কাজে মনযোগী হয়ে কাজ করার আহবান জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি