পূর্বাশা ডেস্কঃ
সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড ফর এডুকেশনের সিদ্ধান্তের জেরে পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুলগুলিতে আবার ফিরতে চলেছে পাশ ফেল প্রথা। আজই দিল্লিতে এই বোর্ডের একটি বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়ে পাশ ফেল থাকবে কিনা তা ঠিক করবে রাজ্য সরকার। নবান্নের তরফ থেকে কেন্দ্রকে এর মধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে পাশ ফেল ফেরাতে তারা আগ্রহী। তবে পাশ ফেল প্রথা হয়ত প্রাথমিকে না ফেরানোর সম্ভাবনাই বেশি। বৈঠকে বেশিরভাগ রাজ্যই পঞ্চম থেকে অস্টম শ্রেণিতে পরীক্ষা নেওয়ার পক্ষেই সওয়াল করেছে। তাই কবে কোন পরীক্ষা হবে তা ঠিক করবে রাজ্যের সরকার গুলিই।
এদিকে একাদশ এব দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ করার পরই উচ্চপ্রথমিকেও নিয়োগ শুরু হবে। এরকমই ভাবছে এসএসসি। নিয়োগ হয়ে যাওয়ার পরেই আর যাতে না শুন্যপদ তৈরি হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাদশ এবং দ্বাদশ শ্রেনির শিক্ষকদেরও বেতনের হার উচ্চ প্রাথমিকের থেকে বেশি।


























































